1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

খালাফ হত্যা: সৌদির তদন্ত শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২
  • ১৬৮ Time View

ঢাকাস্থ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার ঘটনা তদন্তে ঢাকায় আসা সৌদি তদন্ত দল তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এর অংশ হিসেবে তারা বুধবার সকালে গুলশানের ১২০ নম্বর সড়ক এবং নিহত সৌদি দূতাবাস কর্মকর্তার বাসভবন পরিদর্শন করেন।

সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত- এ আধা ঘণ্টা সময় ধরে সৌদি তদন্ত কর্মকর্তারা হলের গুলশান ১২০ নম্বর সড়কের যেখানে খালাফ আলী গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন, সেই স্থানটি এবং তার বাসভবন ঘুরে ফিরে দেখেন। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

পরিদর্শনকালে সৌদি তদন্ত দলের সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার(ডিসি) লুৎফুল কবির, মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের ডিসি মাহবুবুর রহমান, গুলশান থানার ওসি রফিকুল ইসলামসহ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডিএমপি’র গুলশান বিভাগের ডিসি লুৎফুল কবির বলেন, ‘তারা এসেছেন। ৮ সদস্যের সৌদি তদন্ত দলের সবাই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। তারা তাদের দূতাবাসে ফিরে গিয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন।’ তিনি আর বিশেষ কিছু বলতে রাজি হননি।

একটি সূত্র জানায়, বুধবার বিকেলে সৌদি তদন্ত দলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আরেকটি সূত্রমতে, সৌদি তদন্ত দল তাদের তদন্ত চলাকালে মিডিয়াকে এড়িয়ে চলার কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ