1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নাসিরনগরে হামলা : ধর্মীয় অবমানাকর ছবি পোস্টকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১৪৪ Time View

9ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বেণু মিয়ার ছেলে। সে স্থানীয় হরিণবেড় বাজারের আল আমিন সাইবার ক্যাফের স্বত্ত্বাধিকারী ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশের ধারণা, জাহাঙ্গীরই রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে সেই ধর্মীয় অবমাননাকর ছবিটি পোস্ট করেছিল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, দুপুরে জাহাঙ্গীরকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চাওয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ