1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জয়াবর্ধনের শতকে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৬৭ Time View

ইংল্যান্ডের বিপক্ষে ক্লান্তির ছাপ নেই এশিয়া কাপে বাজে পারফরমেন্স করা শ্রীলঙ্কার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেও স্বচ্ছন্দে ইংলিশদের শাসন করেছেন স্বাগতিকরা। মাহেলা জয়াবর্ধনের শতকে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে দিন শেষে তাদের সংগ্রহ ২৩৮।

পি সারা ওভাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। খেলতে নেমে শুরুতেই জেমস অ্যান্ডারসনের গতি ঝড়ে নাকাল হয় তারা। মাত্র ৩০ রানের মধ্যেই তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এই ইংলিশ পেসার।

ব্যক্তিগত ১৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন তিলকারতেœ দিলশান। রানের খাতা খোলার আগে ইংলিশ অধিনায়কের তালুবন্দী হন কুমার সাঙ্গাকারা। অ্যান্ডারসনের তৃতীয় শিকার হন লাহিরু থিরিমান্নে (৮)। পরপর তিন উইকেট হারিয়ে কোণঠাসা স্বাগতিকরা দ্রুতই ম্যাচে ফিরে জয়াবর্ধনের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে।

অবশ্য প্রথম দিকে সাফল্য পেলেও পর আর লঙ্কানদের বিপদে ফেলতে পারেননি অ্যান্ডারসন। তাই তিন উইকেট শিকার করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে সতীর্থ টিম ব্রেসনান, গ্রায়েম সোয়ান ও স্টিভেন ফিন নিয়েছেন একটি করে উইকেট। এর আগে লঙ্কাকে ভালো অবস্থানে পৌঁছে দেন জয়াবর্ধনে, থিলান সামারাবিরা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।

১০৫ রান করেন জয়াবর্ধনে। ১১টি চার ও একটি ছয়ের মারছিলো তার ইনিংসে। এছাড়া অর্ধশতক (৫৪) করেন সামারাবিরা। ৪১ রান নিয়ে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সতীর্থ সুরজ রনদীপ অপরাজিত আছেন ৭ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ