1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

‘এখনো তথ্য লুকিয়ে রাখার প্রবণতা বিদ্যামান’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৩২৬ Time View

golam-rahman-b20161127163419তথ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেছেন, সমাজে এখনো তথ্য লুকিয়ে রাখার প্রবণতা বিদ্যমান। তথ্য যতো সমৃদ্ধ হবে ততই জনগণের উন্নয়ন হবে। তথ্যের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের মিলনায়তনে তথ্য কমিশন আয়োজিত দুই দিনব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার।

অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, তথ্য অধিকার আইন প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে সরকারি ও বেসরকারি দফতরের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রশাসনের কাজগুলো জনগণের জন্য। জনগণ যেকোন সময় তাদের প্রয়োজনে তথ্যগুলো জানতে চায়। তাদের জানার ফলে স্বচ্ছতা তৈরি হয়। দেশের নাগরিকদের ক্ষমতায়ন বৃদ্ধি পায় এবং সুশাসন নিশ্চিত হওয়ার মাধ্যমে দুর্নীতি হ্রাস পায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) মুহিবুল হোসাইন, তথ্য সচিব রফিকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, উপ-উপাচার্য ড. শিরীন আক্তার, প্রক্টর আলী আজগর চৌধুরী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকসহ দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রথমদিন শিক্ষকদের জন্য এবং আগামীকাল শেষ দিন সাংবাদিকদের জন্য দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ