1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুফতি জসিমের বিচার শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১৬৪ Time View

15রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জাগো নিউজকে বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে ডিবি পুলিশের পরিদর্শক নিবারন চন্দ্র বর্মন বাদী হয়ে মামলাটি করেন।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাইদুল ইসলাম, আবু হানিফ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, নাইমুল হাসান, জম্মুন, পিয়াস, আমিনুল ইসলাম ও আলি আজাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ