1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

আইভী ও সাখাওয়াতের মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১২৪ Time View

12নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের বাছাই পর্বে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া আরো ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কথিত বিএনপি নেতা সুলতান মাহমুদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে দু’দিনব্যাপী বাছাইয়ের দ্বিতীয় দিন রোববার বেলা ১১টা থেকে মেয়র প্রার্থীদের বাছাই শুরু করা হয়।

মেয়র পদে ছয়জন বৈধ প্রার্থী হচ্ছেন, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতী মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ও জাপা নেতা মেজবাহ উদ্দিন ভুলু।

নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, রোববার মেয়র প্রার্থীদের বাছাই হয়েছে। নয়জন মেয়র প্রার্থীর মধ্যে একজন প্রার্থী ছাড়া সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ১৯ থেকে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলরদের বাছাই হবে।

নুরুজ্জামান তালুকদার জানান, যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, তারা নির্বাচনের আচরণবিধি লংঘন করবেন না। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, নির্বাচনে নয়জন সম্ভাব্য মেয়র প্রার্থী, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ