1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মিঠাপুকুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত দুই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১৬০ Time View

40রংপুরের মিঠাপুকুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কাঠ মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলি দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলী (৫০) ও বালুয়া মাসিমপুর ইউনিয়নের মুকিমপুর গ্রামের লিমন মিয়া (২০)।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) হুমায়ুন কবীর জানান, ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরিগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই একটি ট্রাককে বগুড়া থেকে ছেড়ে আসা কাঠবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের উপরে থাকা দুই কাঠ মিস্ত্রি শাহজাহান ও লিমন ছিটকে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলে শাহজাহান এবং গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিমন মারা যান।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ