1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

‘কুমিল্লার এখনো পাওয়ার অনেক কিছুই আছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৪১ Time View

37খেলেছে সাতটি ম্যাচ। তাতে জয় মাত্র একটি। পরের রাউন্ডে উঠতে হলে শেষ পাঁচটি ম্যাচে জয় পেতেই হবে দলটিকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকে। দলের এমন কোণঠাসা অবস্থায় কী পেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স? শেষ ম্যাচগুলোতে তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে, নিজেদের পারফরম্যান্স দেখানোর সুযোগ পাবে। এটাকেই বড় করে দেখছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলন শেষে শান্ত বলেন, ‘এখনো পাওয়ার অনেক কিছুই আছে। আমরা যারা তরুণ খেলোয়াড় আছি, তাদের পারফর্ম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতেও আমরা কিছু খেলোয়াড় পারফর্ম করেছি। যারা করতে পারিনি, তাদের পরের পাঁচটি ম্যাচে পারফর্ম করার সুযোগ আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। তবে এবারের আসরে প্রথম পর্ব থেকেই বিদায় তাদের প্রায় নিশ্চিত। তাই শান্ত নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছেন। তবে যদিও এখনো ভালো কিছুর আশা ছাড়ছেন না এ নবীন। মাঠে আগের চেয়ে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

‘পাঁচটি ম্যাচ যেহেতু আছে সেহেতু লক্ষ্য থাকবে অনেক বড় কিছু। প্রতিটি ম্যাচেই আমার অবদানটা বেশি রাখতে চেষ্টা করবো, যতকুটু দিই তার চেয়ে ২০-৫০ ভাগ বেশি দেয়ার চেষ্টা করবো। তবে আমি পাঁচটি ম্যাচ নিয়ে নয়, ম্যাচ বাই ম্যাচ ভাবছি।’

উল্লেখ্য, আগামী শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। এর আগে প্রথম পর্বের ম্যাচে ৩৩ রানের বড় ব্যবধানে হেরেছিল দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ