1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দায়ীদের বিচার না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে কারখানায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১২৪ Time View

33কারখানায় দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার না হওয়ায় দেশে এসব দুর্ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ৪র্থ বার্ষিকীতেও ক্ষতিপূরণ না পাওয়া ও  কম ক্ষতিপূরণ পাওয়া শ্রমিকদের প্রতীকি অবস্থান কর্মসূচিতে এ অভিযোগ করে সংগঠনটি।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, অবহেলা করে মানুষ হত্যার অপরাধে তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেফতার করা হলেও তাকে কৌশলে মুক্ত করে দেয়া হয়েছে। এ দুর্ঘটনায় কিছু শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া হলেও অনেক শ্রমিক এখনো ক্ষতিপূরণ পায়নি। অনেক আহত শ্রমিকরা ক্ষতিপূরণ না পাওয়ায় তারা পঙ্গুত্বের দিকে যাচ্ছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শ্রুমিক নেত্রী সাফিয়া পারভিন, আরিফা আক্তার, নাসিমা আক্তার, ফারুক খান, ফরিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ