1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৪২ Time View

15উড়ি সীমান্তে জঙ্গিদের হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ। ওই সময়ই বিসিসিআইয়ের সভাপতি জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে আর কোনো ক্রিকেটীয় সম্পর্ক নয়। এর মধ্যে মেয়েদের আইসিসি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার জন্য আইসিসি ভারতের ছয় পয়েন্ট কেটে নিয়েছে। আর এর প্রতিবাদ হিসেবে ক্ষুব্ধ বিসিসিআই ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হুমকি দিয়েছে।

শশাঙ্ক মনোহর বোর্ড প্রেসিডেন্টের কুর্সি ছেড়ে আইসিসি চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। আইসিসির লভ্যাংশ ভাগ করা থেকে শুরু করে আইসিসি-র গুরুত্বপূর্ণ কমিটিতে ভারতকে না রাখা নিয়ে মনোহরের সঙ্গে বর্তমান বোর্ডকর্তাদের ঠোকাঠুকি চলছেই। এছাড়া দু’দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলতে গেলে এখন কেন্দ্রের অনুমতি চাই। সেটা আইসিসি চেয়ারম্যান জানার পরেও কেন ভারতের ছয় পয়েন্ট কাটা হলো, তা নিয়ে প্রবল ক্ষুব্ধ বোর্ড। আর এখন যা পরিস্থিতি তাতে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, মেয়েদের এশিয়া কাপেও আসন্ন ভারত-পাক ম্যাচ অনিশ্চিত।

এদিকে বিসিসিআইয়ের এক বোর্ড কর্মকর্তা বলেন, ‘এখন তো মনে হচ্ছে, মনোহরের বিসিসিআই-বিরোধী মনোভাব বদলে গিয়ে হয়েছে ভারত-বিরোধী মনোভাব। সাবেক বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উনি তো জানেন পাকিস্তানের সঙ্গে গত বছর ছেলেদের সিরিজটা কেন হয়নি। তারপরও মেয়েদের এভাবে পয়েন্ট কেটে নেওয়ার মানে কী? তার মানে কি উনি দেশের মানুষের আবেগকে একটুও পাত্তা দেন না?`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ