1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

গারো তরুণী ধর্ষণ : স্বীকারোক্তিমূলক জবানবন্দি রুবেলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ২২০ Time View

36আদালত থেকে পালিয়ে যাওয়া রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিন ৬ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক বিএম মামুন।

১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার হন রুবেল। পরে ১৩ নভেম্বর বিকেলে আদালত থেকে পালিয়ে যান তিনি। ১৪ নভেম্বর বাড্ডার সুবাস্তু টাওয়ারের কাছ থেকে তাকে ফের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেলের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ