1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৬৮ Time View

22ফরিদপুরে ট্রেনের ধাক্কায় হৃদয় হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে ফরিদপুর শহরের অম্বিকাপুর রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পার্শ্ববর্তী শোভারামপুর গ্রামে।

ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক শামীম হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাজবাড়ী-ফরিদপুর ট্রেন লাইনের অম্বিকাপুর নামক স্থানে রজব আলী নামের এক মানসিক প্রতিবন্ধীকে সরিয়ে দিতে যায় হৃদয়। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন হৃদয়কে ধাক্কা দেয়। এতে হৃদয়ের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ