1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

ডি স্টেফানোর রেকর্ড ভাঙলেন রোনালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৩৪ Time View

20মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি রোনালদোর। তবে ডার্বি ম্যাচে ঠিকই জ্বলে ওঠে তুলে নিলেন ক্যারিয়ারের ৩৯তম হ্যাটট্রিক। আর এ হ্যাটট্রিক দিয়ে ডার্বি ম্যাচে ১৮ গোল করে ভেঙে ফেললেন রিয়ালের কিংবদন্তি ডি স্টেফানোর রেকর্ড।

ম্যাচের ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। তার ফ্রি-কিক স্টিফান সাভিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে বোকা বানায় অ্যাটলেটিকো গোলকিপার ইয়ান ওবলাককে। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। বক্সের মধ্যে তিনি নিজেই সাভিচের ফাউলের শিকার হয়ে পেনাল্টিটি আদায় করে নেন। প্রাপ্ত পেনাল্টি থেকে গোলকিপার ওবলাককে পরাস্ত করেন তিনি সহজেই। আর হ্যাটট্রিকটি পূরণ করেন গ্যারেথ বেলের ক্রস দারুণভাবে কাজে লাগিয়ে। এই মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক।

অ্যাটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদরনে কালই ছিল শেষ ডার্বি ম্যাচ।  নিজেদের নতুন ম্যাচে যাওয়ার আগে তাই জয় দিয়ে ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু রোনালদোর স্বরূপে ফেরার দিনে তা আর হলো না। উল্টো ৩-০ গোলের হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়লো গ্রিজমানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ