1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ছেলের বউকে নির্যাতনের মামলায় শাশুড়ি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৬১ Time View

65বরিশালের আগৈলঝাড়া উপজেলার যৌতুকের দাবিতে ছেলের বউ নিপা আক্তারকে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের বাড়ি থেকে জাহানারা বেগমকে গ্রেফতার করা হয়। আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিপা আক্তার তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় জাহানারা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার নিপার শাশুড়ি জাহানারা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ