1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শৃঙ্খলা অমান্যকারীদের দলে থাকার অধিকার নেই : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৩০ Time View

9যারা বিভদে করবে, শৃঙ্খলা মানবে না, তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকাল ১০টায় যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় সব ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাবে ওবায়দুল কাদের বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণকে খুশি করুন। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসার ফুল কোনো দিন শুকাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছলে জেলা আওয়ামী লীগের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন ও বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ