1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

মিলানের কাঁধে নিঃশ্বাস জুভেন্টাসের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ২০৩ Time View

সিরি ‘আ’ লিগে নাপোলিকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল এসি মিলানের সঙ্গে ব্যবধান কমিয়ে প্রতিযোগিতা জমিয়ে দিয়েছে ওল্ড লেডিরা। মিলানের থেকে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় সেরা তুরিনের এ দলটি।

ঘরের মাঠে চার মিনিটেই এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। স্বাগতিক মিডফিল্ডার আন্দ্রে পিরলোর চমৎকার ক্রস জালে জড়াতে ব্যর্থ হন ফেরোয়ার্ড মার্কো বরিলো। এরপর প্রথমার্ধে আর কোন সুযোগ কাজে লাগাতে পারেনি উভয় পক্ষ।

বিরতির পর ৫৩ মিনিটে প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। গোলটি করেন স্বাগতিক ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিদাল। এই গোলের ৮ মিনিট পর নাপোলির কফিনে শেষ পেরেক ঠুকেন ফ্যাবিও ক্যাগলিয়ারেয়া। তবে ম্যাচের শেষ মূহুর্তে আরেকবার লজ্জা পেতে হয় সফরকারীদের। মিডফিল্ডার হুয়ান কামিলোর রেড কার্ডের জন্য দশ জনের দলে পরিণত হয় নাপোলি।

৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে এসি মিলান। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস। তালিকায় নাপোলির অবস্থান চতুর্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ