1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১৭০ Time View

35লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল রাজ্জাক (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাকিনা রুদ্বেশ্বর এলাকার সেচ পাম্পের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্বেশ্বর গ্রামের মৃত কায়েম আলীর ছেলে এবং কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, আব্দুল রাজ্জাক নিজ বাড়ির একটি সেচ পাম্পের মোটরে কাজ করতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

কালীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ