1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৩২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১৪৯ Time View

রাশিয়ার দূরপ্রাচ্যে অবস্থিত সাইবেরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটির আরোহী ৪৩ জনের মধ্যে ৩২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি বিভাগ কর্তৃপক্ষ। আহত ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার জরুরি বিভাগ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্রী ইরিনা আনদ্রেইনোভা সংবাদমাধ্যমকে জানান, দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বো প্রপেলার এটিআর-৭২ বিমানটি সোমবার পশ্চিম সাইবেরিয়ার তাইমেন শহরের ৩০-৩৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

বিমানটি সাইবেরিয়ার উত্তরাঞ্চলীয় তেল সমৃদ্ধ অপর শহর সারগাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে তাইমেনের নিকটবর্তী বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই রাডার থেকে বিমানটি হারিয়ে যায় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩২টি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ১১জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে উদ্ধা‍রকর্মীরা। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৩৯ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ