1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ১২০ Time View

accidentবগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ সাত জন প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যসহ ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তবে নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি।

তারা হলেন –পুলিশ সদস্য শাহজাহান (৩৫), প্রণব (৩২), আলমগীর (৩৩), সামসুল (৩০), সোহেল (৩২) ও ঝাড়ুদার শ্যামল (৪২)। তাদের সবাই কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত বলে বাংলানিউজকে জানান শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান।

শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, বগুড়াগামী সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭৪৫) উক্ত স্থানে পৌঁছালে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ লাইন থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-ট-১১-০০৯২) পুলিশ সদস্য বহনকারী অপর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য নিহত হন। বাকিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ