1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

পল্লবীতে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ১৫৪ Time View

6রাজধানীর পল্লবী থানাধীন বিহারী এলাকার পৃথক স্থান থেকে দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী-১০ নম্বর ১৯/এ ওয়াপদা বিল্ডিং সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পল্লবী থানার ডিউটি অফিসার ইয়াসমিন আক্তার জানান, বেলা দেড়টার দিকে ৪নং ওয়াপদা বিল্ডিংয়ে পাশের একটি টিনশেট ঘর থেকে শাকিলা (১৪) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় পাশেই ৫নং ওয়াপদা বিল্ডিংয়ের পাশে নিচে একটি টিনশেড ঘর থেকে আব্দুল করিম নামে অপর এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিহত শাকিলার মা গরিয়া বেগমের বরাত দিয়ে পল্লবী থানার এসআই গোলাম মোস্তফা জানান, তিনি গার্মেন্টেসে চাকরি করেন। প্রতিদিনের মতো তিনি আজ সকালে গার্মেন্টসে যান। দুপুরে খবর পেয়ে বাসায় ফিরে দেখেন সাকিলা গলায় রশি লাগানো অবস্থায় ঝুলছে।

গরিয়া বেগম জানান, পারিবারিক কোনো কলহও ছিল না। মেয়ের আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারছি না।

অন্যদিকে পল্লবী থানার এসআই আবু সাঈদ জানান, ৫নং ওয়াপদা বিল্ডিংয়ের পাশে একটি টিনশেড ঘরে আত্মহত্যা করেন আব্দুল করিম (২০) নামে এক তরুণ। তার গ্রামের বাড়ি ঝালকাঠি। তিনি বাসের হেলপার। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ