1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

জনদুর্ভোগ সৃষ্টি করে সভা করা যাবে না : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ২০১ Time View
qaderবাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তায় কোন জনসভা করা যাবে না। ভবিষ্যতে রাস্তায় আয়োজিত কোন সভায় আমি দাঁড়াবো না।
শুক্রবার বিকেলে ফেনীর দাগনভূঞায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক পথ সভায় এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় পথ সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, সংরক্ষিত সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা হুদন প্রমুখ।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের ২ বছর থাকলেও এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমাকে খুশি করতে হবে না, জাতীয় নির্বাচনের জন্য জনগণকে খুশি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ