1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বাড়ি বাড়ি গিয়ে ভোট চান: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ১১৯ Time View

obaidulঢাকা: নেতাদের খুশি না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অন্যায়কারীকে কখনোই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দলীয় সভানেত্রী তার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তিনি তা মেধা ও প্রজ্ঞা দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন।

পথসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ