1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

ডিমলায় অপহৃত স্কুলছাত্রী দেবীগঞ্জে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ২৪২ Time View

40সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলা থেকে অপহরণের তিন মাস পর শাম্মী আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নীলফামারী আধুনিক হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়। এর আগে বুধবার (০৯ নভেম্বর) রাত ৯টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে শাম্মীকে উদ্ধার করা হয়।

শাম্মী আক্তার উপজেলার কালীগঞ্জ গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, চলতি বছরের ১লা আগস্ট বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শাম্মীকে অপহরণ করে অপহরণকারীরা। এ ঘটনায় তার বাবা শহীদুল সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে শাম্মীর মোবাইল ফোন ট্র্যাকিং করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।

আদালতের মাধ্যমে শাম্মীকে তার বাবার কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ