1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নাসিরনগরের ঘটনায় মোকতাদির চৌধুরীর ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৮৩ Time View

2ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ওপর ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির কার্যনির্বাহী সংসদের মুলতবি সভার শেষের দিকে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘ওকে আমি জেলার সভাপতি বানিয়েছি। এখন ও খুব বাড়াবাড়ি করছে।’

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হককে বহিষ্কারের ঘটনা টেনে তিনি বলেন, ‘ও কীভাবে দলের উপদেষ্টা পরিষদের একজন সদস্যকে বহিষ্কার করে?’

শেখ হাসিনা বলেন, ‘মোকতাদিরকে আমি কেন্দ্রীয় কমিটি থেকে বাদি দিয়ে দেবো। আজ তো আসেনি।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় কেন্দ্রীয় সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপস্থিত ছিলেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ