1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আরও বিনিয়োগ আকর্ষণে পদক্ষেপ নিতে বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ১১৭ Time View

shacenaঢাকা: আরও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৯ নভেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের প্রথম সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বিডা’র চেয়ারম্যান হিসেবে সভায় সভাপতিত্ব করেন। পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সংশ্লিষ্টদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় এবং সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ও কর্মসংস্থান সৃষ্টি করতে এটা করতে হবে।

তিনি বলেন, দেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আরও বাড়াতে হবে।

তরুণ উদ্যোক্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিডা কর্মকর্তাদের বলেন, কর্মসংস্থান ব্যাংকসহ সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগাতে যুবকদের উৎসাহিত করতে হবে।

কৃষি জমিতে যেন শিল্পকারখানা গড়ে না ওঠে সেদিকে নজর দিতে বিডা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, জমির অপচয় ছাড়া উপযুক্ত জমিতে শিল্প গড়ে তুলতে হবে।

বিডা নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম সংস্থ্যাটির ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বাংলাদেশ ব্যাংক গর্ভনর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদসহ সংশ্লিষ্ট সচিবরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ