1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ইনজুরিতে বাদ পড়লেন মার্শ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১৩৯ Time View

32হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন অজি ওপেনার শন মার্শ। আর তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো বার্নস ও সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যালাম ফার্গুসন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সময় আঙ্গুল ভেঙে যায় মার্শের। কোনো অস্ত্রপচার ছাড়াই আঙ্গুলের ইনজুরি থেকে সেরে উঠায় প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামেন মার্শ। প্রথম ইনিংসে ৬৩ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন তিনি। তবে ম্যাচ শেষ হাতের আঙ্গুলে আবার ব্যথা অনুভব করায় তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হেরে ১-০ তে পিছিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আগামী ১২ নভেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, ক্যালাম ফার্গুসন, উসমান খাজা, অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, জো মেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ