1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১৪৫ Time View

16ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য আব্দুল হালিমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

আব্দুল হালিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি হত্যাসহ ১৩টি মামলার পলাতক আসামি ছিলেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, তার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ