1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ট্রাকে ধাক্কা লেগে পিকআপ চালক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ২১৩ Time View

6গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক চাঁন মিয়া (২২) টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়া এলাকার আ. রহিমের ছেলে।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে একটি ট্রাক পার্ক করা ছিল। সকাল সোয়া ৭টার দিকে টাঙ্গাইলগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছন দিকে দিয়ে ধাক্কা দেয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায় এবং আসনে থাকা চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ