1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

বিপিএলে মাঠে নামতে মুখিয়ে মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১২২ Time View

1বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহীম। এবার তিনি খেলবেন বরিশাল বুলসের হয়ে। দলটির নেতৃত্বেও থাকছেন তিনি। বিপিএলের চতুর্থ আসরে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন মুশফিক।

এদিকে বৃষ্টি বাধায় ঠিক সময়ে মাঠে গড়ায়নি বিপিএলের চতুর্থ আসর। ৪ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও বেরসিক বৃষ্টির কারণে সূচিতে পরিবর্তন এনেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। আগামীকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং কিংসের খেলা দিয়ে মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসর। একই দিন বরিশাল বুলসের বিপক্ষে লড়াইয়ে নামবে ঢাকা ডায়নামাইটস।

কেন জানে বৃষ্টি আবার বাগড়া বসায় কি না? তবে পরিবর্তিত এই সূচিতে প্রথম দিনেই মাঠে নামতে চাইছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিক। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ক্রিকেটের জন্য ভালো আবহাওয়ার জন্য দোয়া করবেন। আর বৃষ্টির কাছে আবদার, দয়া করে আপাতত দূরে সরে যাও।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ