1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল তিস্তা এক্সপ্রেস

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ১৪২ Time View

26গাজীপুরের শ্রীপুরে অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস।
ঢাকা-ময়মনসিংহ রুটে ধাত্রী নদীর রেলসেতুর ওপর ট্রেন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনার সম্ভাবনা ছিল। এতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ থাকে।

স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার এক্সপ্রেস’ ঘটনাস্থল অতিক্রম করার পর পর ধাত্রী নদীর রেল সেতুতে বিকট শব্দ হয়। আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লাইনটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস সেতুর কাছাকাছি চলে আসে।

পরে স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে দেয়। এতে ট্রেন চালক সেতুতে ওঠার আগেই ট্রেন থামিয়ে দেন। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসের যাত্রীরা।

কাওরাইদ রেলস্টেশনের স্টেশন মাস্টার এমদাদুল হক ও কমিউটার ট্রেন পরিচালনাকারী এজেন্ট রাজু আহমেদ জানান, সকালে রেল সেতু থেকে ট্রেনলাইনের কিছু অংশ স্লিপারসহ ভেঙে পড়ে। পরে স্থানীয়রা ট্রেনটি লাল কাপড় উড়িয়ে থামিয়ে দেন।

খবর পেয়ে কাওরাইদ রেলস্টেশন থেকে ট্রেনলাইন মেরামত কর্মীরা লাইনটি সাড়ে ১২টার দিকে সচল করেন। এ ঘটনায় ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ