1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

টঙ্গিতে জোড় ইজতিমা শুরু ২ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২৫০ Time View

19বিশ্ব ইজতিমাকে সামনে রেখে প্রত্যেক বছর টঙ্গিতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতিমা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ জোড় ইজতিমা এবারো ২ ডিসেম্বর (শুক্রবার)শুরু হয়ে তা ৬ ডিসেম্বর (মঙ্গলবার) শেষে হবে।

আগামী বিশ্ব ইজতিমা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে বিশ্ব ইজতিমার মাঠ ও প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতিমা মাঠের যাবতীয় কাজ সম্পন্ন হয়।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত জোড় ইজতিমা সবার জন্য উন্মুক্ত নয়। যারা ৩ চিল্লাওয়ালা পুরানো সাথী তারাই এ প্রস্তুতিমূলক জোড় ইজতিমায় অংশগ্রহণ করবেন। এছাড়া অন্যদের জোড় ইজতিমায় আসার অনুমতি নেই।

জোড় ইজতিমায় অংশগ্রহণকারীগণ জোড় শেষে আগামী একবছরের জন্য দাওয়াতে তাবলিগের কাজে বের হবেন। বছরব্যাপী দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রেখে তাঁরা আগামী বছর ইজতিমার মূল পর্বে অংশ গ্রহণ করবেন।

আগামী বিশ্ব ইজতেমাও যথারীতি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ১৩ জানুয়ারি ২০১৭। প্রথম পর্ব শেষ হওয়ার ৪দিন পর ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতিমার দ্বিতীয় পর্ব।

বাংলাদেশের তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতিমায় বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় অর্ধকোটি মানুষ অংশগ্রহণ করে থাকেন। উভয় পর্বে সমাপনি দিন ১৫ জানুয়ারী ও ২২ জানুয়ারি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে ইজতিমা সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ