1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

রাষ্ট্রপতির সঙ্গে বিইউপির নতুন উপাচার্যের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ২২৬ Time View

pr.31বুধবার বঙ্গভবনে তাদের এই সাক্ষাতে শিক্ষার্থীরা যাতে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হতে পারে সেজন্য রাষ্ট্রপতি নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাংবাদিকদের তিনি বলেন, “শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে মোটিভেশনাল কার্যক্রম শুরু করতে নতুন উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।”

রাষ্ট্রপতি এসময় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এমন কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সালাহউদ্দিন মিয়াজী বিইউপি উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে রাষ্ট্রপতিকে বিইউপির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর পাশাপাশি তার কর্মকালের জন্য সহযোগিতা এবং নির্দেশনাও কামনা করেন সালাহউদ্দিন মিয়াজী।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ