1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ দিলেন রাশেদ খাঁন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার

জাতির পিতার দেশ প্রেমের আদর্শে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান রওশনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ২৫২ Time View

raw.জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জাতির পিতার দেশ প্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে তাঁর সংসদ ভবনন্থ কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ আহবান জানান।
রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তিনি বাঙ্গালী জাতির পিতা। দলীয় আদর্শ এবং রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হতে পারে কিন্তু এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সাথে তার পরিবারের শহীদ সদস্যবর্গ এবং ১৫ আগস্ট ও ২১ আগস্টের মর্মান্তিক ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, কাজী ফিরোজ রশিদ এমপি, জিয়াউদ্দীন বাবলু এমপি, ফখরুল ইমাম এমপিসহ দলের সংসদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ