1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৬৩৯ Time View

pm.mঢাকা, ১৫ আগস্ট ২০১৬ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাতাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বাদ আসর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন এবং তাঁর স্বামী খন্দকার মাসরুর হোসেইন, শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার স্ত্রী পেপি সিদ্দিক এবং ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপিসহ পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজন মিলাদে উপস্থিত ছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতা-কর্মীরা মিলাদে অংশগ্রহণ করেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে মিলাদের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ