1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

তাজউদ্দীন আহমদ শুধু বাংলাদেশকেই স্বাধীন করতে চাননি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন : এইচ টি ইমাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ২০২ Time View

htimam ঢাকা ২৫ জুলাই ২০১৬: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তাজউদ্দীন আহমদ শুধু বাংলাদেশকেই স্বাধীন করতে চাননি, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন।
তিনি বলেন, ‘তাজউদ্দীন বিশ্বাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশ পূর্ণ হবে না। এ জন্য তিনি সারাবিশ্বে শেখ মুজিবুর রহমানের মুক্তির বিষয়ে নানা আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিলেন’।
আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ‘তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবাষির্কী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তাজউদ্দীন আহমেদের দেশপ্রেম প্রবল ছিল। তিনি ভেবেছিলেন, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পরিবারের সঙ্গে অবস্থান করবেন না, তার কথা রেখেছিলেন তাজউদ্দীন বলেও উল্লেখ করেন এইচ টি ইমাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী এবং সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি।
ডা. সারোয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধকালীন সরকারের যে বিশাল কর্মযজ্ঞ ছিল তা তাজউদ্দীন একাই সামাল দিয়েছিলেন। খন্দকার মোশতাকের দূরভিসন্ধি মোকাবেলা ও বাঙালিদের মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন তিনি।
সিমিন হোসেন রিমি বলেন, তাজউদ্দীনের আদর্শবাদ, নীতিবোধ ও গণমনস্ক মানসিকতা তাকে দেশের মানুষের কাছে অনন্য মানুষ হিসেবে পরিচিত করে তুলেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ