1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী

তুরস্কে রিমান্ডে ২৬ সিনিয়র জেনারেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ২২৪ Time View

turkeyআঙ্কারা : তুরস্কের একটি আদালত ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্যে বিমান বাহিনীর সাবেক প্রধানসহ ২৬ সিনিয়র জেনারেলের রিমান্ড মঞ্জুর করেছে। প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার এ অভ্যুত্থান প্রচেষ্টা চালানো হয়।
মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানায়, সোমবার আঙ্কারা আদালতে এক শুনানি শেষে আটক এসব জেনারেলকে রিমান্ডে নেয়া হয়। এদের মধ্যে তুরস্কের সাবেক বিমান বাহিনী প্রধান জেনারেল আকিন ওজতুর্ক রয়েছেন। তুরস্কের কিছু কিছু সংবাদ মাধ্যম তাকে অভ্যুত্থান পরিকল্পনার মূল হোতা হিসেবে বর্ণনা করেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।
বিচার হওয়ার আগ পর্যন্ত এসব জেনারেলকে কারাগারে রাখা হবে। বিচার কার্যক্রম কবে শুরু হবে তা জানা যায়নি।
এসব জেনারেলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের মধ্যে উল্লেখযোগ্য সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গ, সশস্ত্র গ্রুপকে নেতৃত্ব দেয়াসহ প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা।
কৌঁসুলিদের কাছে পাঠানো এক বার্তায় আকিন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার বিষয়টি অস্বীকার করেন।
আনাদুলু বলছে, অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশব্যাপী এ পর্যন্ত অন্তত ১১৩ জেনারেল ও অ্যাডমিরালকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ