1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রেকর্ড গড়লেন শান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬
  • ২৯৩ Time View

5051যুব ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি রান সংহকারী হিসেবে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সামি আসলামের (১৬৯৫) চেয়ে ৬২ রানে  পিছিয়ে ছিলেন এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে রেকর্ডটি নিজের করে নিলেন টাইগার এই ব্যাটসম্যান। ৭১ রান নিয়ে ব্যাট করছেন এই ব্যাটসম্যান।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই একটা রেকর্ড গড়ে ফেলেছিলেন শান্ত। বাংলাদেশের হয়ে প্রথম কোন ব্যাটসম্যান যার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে রান ১৬০০’র বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এদিকে নাজমুল হোসেন শান্তর সঙ্গে রেকর্ডের দিনে আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। আর মাত্র তিনটি উইকেট নিতে পারলেই যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন তিনি। তার সামনে ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে রয়েছেন পাকিস্তানি ইমাদ ওয়াসিম। ৭১ উইকেট নিয়ে ওয়াসিমের পেছনে বাংলাদেশ দলের অধিনায়ক।

তবে বিশ্বকাপে খেলতে নেমে ইতোমধ্যেই একটি রেকর্ড করে ফেলেছেন মিরাজ। টেস্ট খেলুড়ে কোনো দেশের হয়ে টানা দুইবার দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ