1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
  • ১৮০ Time View

4080সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির পর এবার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা ও অন্যান্য পারিতোষিক বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে সিলেট-৫ এর সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সাত সিটিতে অভিন্ন ইনডেক্স নম্বর :
সিটি কর্পোরেশনে অধিকতর নাগরিক সেবা নিশ্চিতে ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধে একটি অভিন্ন ইনডেক্স নম্বর চালু করবে সরকার। কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনের সদস্য সোহরাব উদ্দিনের প্রশ্নোত্তরে সংসদকে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের সব সিটি কর্পোরেশনে হোল্ডিং নম্বরের সাথে নাগরিক সেবা নিশ্চিত, ট্রাক্স আদায় ও কর ফাঁকি রোধকল্পে একটি অভিন্ন ইনডেক্স নম্বর চালুর পরিকল্পনা সরকারের আছে।
স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন আরবান পাবলিক অ্যান্ড হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় ৭টি সিটি কর্পোরেশনের হিসাব ও রাজস্ব বিষয়ক কার্যক্রম অটোমেশন করার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।

দরপত্রের কারিগরি মূল্যায়ন সমাপ্ত করে উন্নয়ন সহযোগী এডিবি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এডিবির অনুমোদন প্রাপ্তির পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই সাতটি সিটি কর্পোরেশনের নাগরিকরা এর আওতাধীন হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ