1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

নাটোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ১৭২ Time View

3094নাটোরের বড়হরিশপুর বাইপাস এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে মহাসড়কের বড়হরিশপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মহাসড়কে গাড়িতে চাঁদাবাজির সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।

নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের বড়হরিশপুর এলাকায় রাস্তার ওপর এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় নিশ্চিত করতে আশপাশের বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ