1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
  • ১৫৩ Time View

2011সরকারি চাকরিতে প্রবশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জেলা প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী তাদের দাবি সংবলিত বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

জেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাজেরা খাতুন, আফিরিন সুলতানা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজিজুর রহমান, শাহাদৎ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের নানা দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর। এ সময় তারা বাংলাদেশ সরকারের কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ