1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ঝিনাইদহের চরমপন্থী নেতা বিধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ১৭৩ Time View

ঝিনাইদহ সদরে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা বিধান চন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন।

র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আব্দুল হামিদ জানান, শনিবার ভোর রাতে র‌্যাব ও পুলিশের একটি যৌথ টহল দলের সঙ্গে চরমপন্থী দলের বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “সদর উপজেলার সমাসপুর গ্রামের একটি মেহগনি বাগানে শুক্রবার শেষ রাতে গুলির শব্দ শুনে র‌্যাব পুলিশের একটি যৌথ দল টহলে সেখানে যায়। এ সময় বাগানের ভেতর থেকে চরমপন্থীরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ।”

মিনিট দশেক পর গুলি থামলে বাগানের ভেতরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে র‌্যাব কর্মকর্তা জানান।

তিনি বলেন, “স্থানীয়রা নিহত ব্যক্তিকে গণমুক্তি ফৌজের কমান্ডার বিধান চন্দ্র বিশ্বাস বলে সনাক্ত করেছে।”

সদর থানার পুলিশ জানায়, মুনুড়িয়া গ্রামের নিরঞ্জন চন্দ্র্র বিশ্বাসের ছেলে বিধান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ