1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

লিখিত অর্ডার না থাকায় রাব্বীর মামলা নেয়নি পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ১৫৬ Time View

1952বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) মামলা নেননি মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, হাইকোর্টের অর্ডারের লিখিত কপি না আনায় মামলা নেয়া হয়নি।

জানা যায়, হাইকোর্ট থেকে মামলা নেয়ার নির্দেশের পর মঙ্গলবার মোহাম্মদপুর থানার মামলা করতে যান জাহীদের নেতৃত্বে রাব্বীর ৩ বন্ধু। তবে কোর্টের আদেশের লিখিত কপি না নেয়ায় মামলা নেয়নি থানা কর্তৃপক্ষ।

জানতে চাইলে ওসি জামাল উদ্দিন মীর বলেন, হাইকোর্টের অর্ডারের লিখিত কপি না আনায় মামলা নেয়া হয়নি। তারা শুধুমাত্র অ্যাডভোকেটের একটি সার্টিফিটেক নিয়ে এসেছিলেন। সে জন্য আমরা মামলা নেইনি।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের বিরুদ্ধে করা অভিযোগ (এফআইআর) মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ