1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

পঞ্চগড়ে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ১৭১ Time View

1932পঞ্চগড়ের দেবীগঞ্জে দূরপাল্লার একটি বাসের ধাক্কায় দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সোনাহার এলাকায় দেবীগঞ্জ-নীলফামারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সোনাহার ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৪০) এবং গাইবান্ধার বোনারপাড়ার রেজাউল ইসলাম স্বপন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে নিহত জাকিরুল ও স্বপন একটি মোটরসাইকেলে জাকিরুলের বাসা থেকে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে একটি দূরপাল্লার বাস তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনই মারা যান। এ ঘটনায় বাসের চালকসহ সহকারী পালিয়ে যান। তবে বাসটিতে ভাঙচুর করে জ্বালিয়ে দেন স্থানীয় লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ