1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিএনপি বিষ ছড়ানোর রাজনীতিতে বিশ্বাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
  • ১৮৮ Time View

1909যুবলীগের চেয়ারম্যান ও সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি বিষ ছড়ানোর রাজনীতিতে বিশ্বাসী । তারা আগুনে ঝলসে যাওয়া বাংলাদেশ দেখতে চায়। সব বিষয়ে ব্যর্থ হয়ে বিএনপি নতুন সুরে পুনরায় সংলাপে বসতে চায়। আওয়ামী লীগ যখন সংলাপের আহ্বান জানিয়েছে তখন তারা সংলাপে রাজি হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফল করার উদ্দেশ্যে সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা চত্বরে স্থানীয় যুবলীগের উদ্যোগে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত প্রসঙ্গে তিনি আরও বলেন, বাইরে বাইরে কুস্তি ভেতরে ভেতরে জামায়াতের সঙ্গে দোস্তি। তাই জঙ্গী সুরের নৃত্যে কখনো সংলাপ হতে পারে না।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠভাবে নিরঙ্কুস বিজয় লাভ করেছে। তাই বলে একক সম্রাজ্য ও দখলদারিত্ব গড়ে তোলা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়া যাবে না। আমাদের কাজ হবে চাঁদাবাজ, তোলাবাজ ও প্যাকেটবাজদের দমন করা এবং জনগণের মন জয় করার মতো কাজ করা।

শিবপুর উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুব আলম মোল্লা তাজুল এর সভাপতিত্বে পথ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ শিবপুর আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলাম, সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ