1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়ব দেশ যুক্তির গানে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
  • ১০২ Time View

1893‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়ব দেশ যুক্তির গানে’- এ স্লোগানে শুরু হচ্ছে মাদকবিরোধী বিতর্ক উৎসব-২০১৬। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আগামীকাল (মঙ্গলবার)  থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী এ বিতর্ক-উৎসবের আয়োজন করছে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে মাদকাসক্তদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি তরুণ জনগোষ্ঠী। এই বিতর্ক উৎসব মাদকের কুফল তুলে ধরে তরুণদের মাদক ছাড়তে সহযোগিতা করবে।

উৎসবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, সাউথ পয়েন্ট কলেজ, শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা ক্যান্ট কলেজসহ রাজধানীর নামকরা কলেজগুলোর অংশগ্রহণের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ