1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জয়ের বিকল্প ভাবছেন না মাশরাফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৫৮ Time View

1804জয়ের কোন বিকল্প ভাবছেন না বাংলাদেশ দলের অধিপতি মাশরাফি। তবে জিম্বাবুয়েকে সমীহ করতে একটুও কার্পন্য করলেন না তিনি।

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন মন্তব্যই করলেন। দলের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি।

masপ্রথম দুটি টি-টোয়েন্টি দলের স্কোয়াডের নিয়ে মাশরাফি বলেন, এবার দলে কম্বিনেশনটা আলাদা। আমাদের পরীক্ষা-নিরীক্ষার কিছু সুযোগ রয়েছে; কিন্তু লক্ষ্য অবশ্যই জয়। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। তাই জয়ের বিকল্প অন্য কিছু ভাববার সুযোগ নেই।

জিম্বাবুয়ে দলকে সমীহ করে মাশরাফি বলেন, হ্যাঁ, এটা ঠিক ওরা আফগানিস্তানের সঙ্গে স¤প্রতি কয়েকটা ম্যাচ হেরেছে ; কিন্তু আমাদেরকে তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, সর্বশেষ জিম্বাবুয়ের কাছেই টি-টোয়েন্টি ম্যাচটা হেরেছিলাম আমরা। সুতরাং তাদেরকে ছোট করে দেখছি না আমরা। তবে যেহেতু সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। তাই আমাদের একটু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে এ সিরিজে এবং আমরা সে সুযোগটা কাজে লাগাতে চাই।

বিপিএলের শেষদিকে ইনজুরিতে ছিলেন মাশরাফি। সেটা নিয়েও খেলে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন করিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, ‘হ্যাঁ, বিপিএলের শেষদিকে একটু ইনজুরি সমস্যায় ছিলাম; কিন্তু এখন পুরোপুরি ফিট। আশা করছি পুরো সিরিজেই খেলতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ