1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

রোববার থেকে বিএসআরএম’র শেয়ার স্পট মার্কেটে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১৮৬ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিএসআরএম স্টিল কোম্পানির শেয়ার আগামী রোববার স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, আগামী ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এ কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন চলবে। এছাড়া রেকর্ড ডেটের কারণে আগামী ৪ এপ্রিল এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত বিএসআরএম স্টিল কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৫৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯ দশমিক ১৪ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে সকাল ১১টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টার, এসএস খালিদ রোড, চট্টগ্রাম ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ