1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১২৯ Time View

1564ঘন কুয়াশা ও সেতুর বাতি বন্ধ থাকার কারণে শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহত ছয়জনের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেজো ছেলে রানা শরীফ রয়েছেন।

জানা গেছে, রানা শরীফ স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা আসছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন। আহতাবস্থায় রানা শরীফকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, শনিবার ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় সেতুর উপর পৃথকভাবে ট্রাকের সঙ্গে বাস, বাসের সঙ্গে বাস ও পুলিশের ভ্যানের সঙ্গে পিকআপসহ আটটি দুর্ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি গাড়ি পেছন দিক থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়।

তিনি আরও বলেন, সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে। যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ