1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

শিক্ষকদের দাবির গ্রহণযোগ্য সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৩২ Time View

1553শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সম্মান অক্ষুন্ন রেখেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সুষ্ঠু সমাধানের কাজ করছে সরকার। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঘোষিত অষ্টম জাতীয় বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি একথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শিশু কিশোর মেলা ও বইপাঠ প্রতিযোগিতা-২০১৫’র পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সমাধানে সরকারের পক্ষ থেকে কমিটি ও সচিবদের দিয়ে একটি ‘টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। আজও (শুক্রবার) এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের কথা বলেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সম্মানিত ও সর্বোচ্চ শ্রদ্ধার যোগ্য।

তাদের সম্মানহানি যাতে না হয় সে বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। এর মাধ্যমে শিগগিরই একটি গ্রহণযোগ্য সমাধান বের হয়ে আসবে বলে আমি আশাবাদী।

মুসলিম সাহিত্য সংসদের সভাপতি এমিরিটাস অধ্যাপক আবদুল আজিজের সভাপতিত্বে শিশু কিশোর মেলা ও বইপাঠ প্রতিযোগিতা ২০১৫’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আ.লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক আবদুল হামিদ মানিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ