1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর দাবি উ. কোরিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
  • ১৭১ Time View

1506উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। বুধবার দেশটির পুঙ্গাই-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি এলাকায় ভূমিকম্প আঘাত হানার পর পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়েছে বলে ঘোষণা দেয়া হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে বিশেষ ঘোষণায় বলা হয়, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে। এছাড়া আরো বলা হয়, পিয়ং ইয়ং আক্রান্ত না হলে এটি ব্যবহার করা হবে না।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া ভূগর্ভে তিন দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে বিশ্বাস করা হয়। এসব পরীক্ষার সবগুলোই পুংগাই-রি এলাকায় চালানো হয়েছে। চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ভূমিকম্পটি মানব-সৃষ্ট এমন ইঙ্গিত পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পুঙ্গাই-রি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্প শনাক্ত হয়েছে। ১০ কিলোমিটার ভূগর্ভে এটির উৎপত্তিস্থল ছিল ।

এর আগে ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ